ঔষধ ব্য্যবহার বিধি ও সতর্কতা

ঔষধ ব্য্যবহার বিধি ও সতর্কতা

শরীরের যেকোন ধরনের অসুখ হলেই আমরা ডাক্তারের সরনাপন্ন হই। ডাক্তারের কথা মত আমরা ঔষধ সেবন করে থাকি । ঔষধ যেমস রোগের উপশম ঘটায় তেমনই অনেক সময় জীবনে এক বড় হুমকিও দিয়ে যেতে পারে। তাই ঔষধ কেনার সময় প্রেশক্রিপশান দোকানদারের হাতে দিয়েই নিশ্চিন্ত থাকবেন না।


 

চলুন জেনে নেই ঔষধ কেনার সময় কি কি বিষয় খেয়াল রাখতে হবে।


 

মেয়াদকাল দেখে নিন: ঔষধের প্যাকেটের গায়ে মেয়াদকাল দেখে নিন। মেয়াদোত্তীর্ণ বা মেয়াদ শেষ হবার কয়েক মাস বা সপ্তাহ বাকি এধরনের ঔষধ কেনা থেকে বিরত থাকুন।


 

প্রেশক্রিপশান অনুযায়ী কিনুন: প্রেশক্রিপশানের যে ঔষধের নাম ডাক্তার লিখে দিয়েছেন, ঠিক সেই ঔষধটি কিনুন। অনেক সময় দোকানদার নতুন বা নিন্মমানের কোন কোম্পনির ঔষধ আপনাকে গছিয়ে দিতে পারে অতিরিক্ত কমিশনের আশায়। এক্ষেত্রে বিভ্রান্ত হবেন না।


 

ইচ্ছে মত ভিটামিন নয়: অনেকেই শরীর দুর্বল লাগলে নিজ থেকে ভিটামিন কিনে খেয়ে থাকেন। এটি ভুলেও করবেন না। শারীরিক দুর্বলতার অন্য অনেক কারন থাকতে পারে। সেক্ষেত্রে আপনাকে সঠিক ঔষধটি খেতে হবে। 


 

একটু কম করে কিনুন: ডাক্তার যদি আপনাকে তিন মাসের ঔষধ খেতে বলেন এবং এক মাসের মধ্যে আবার দেখা করতে বলেন, সেক্ষেত্রে এক মাসের ঔষধই কিনুন। কারন এরপর হয়তো ডাক্তার কোন ঔষধ পরিবর্তন করে দিতে পারেন। এছারাও ব্যথা নাশক স্যালাইন জাতীয় যে ঔষধগুলোর সচরাচরই প্রয়োজন হয় সেগুলো একগাদা কিনে বাসায় রাখবেন না। কয়েকটি কিনে রাখুন। নয়তো বেশীদিন ঘরে থাকার ফলে মেয়াদ চলে যেতে পারে। 


 

দাম যাচাই করুন: ঔষধের প্যাকেটের গায়ে দাম লেখাই থাকে। তাই দাম পরিশোধ করার আগে দাম যাচাই করে নিন।


 

সংরক্ষন পদ্ধতি দেখে নিন: কিছু ঔষধ আছে যেগুলো ফ্রীজে সংরক্ষন করতে হয়, সূর্যের তাপে বা আলো ফলে এগুলোর কার্যকারিতা কম আসে বা নষ্ট হয়ে যায়। তাই কেনার সময় দেখুন ঔষধটি কি অবস্থায় সংরক্ষিত ছিল।


 

ছেঁড়া, খোলা বা ফুটোযুক্ত প্যাকেট নয়: কেনার সময় খেয়াল করুন ঔষধের প্যাকেট বা পাতাটি ছেঁড়া, ফুটোযুক্ত বা খোলা কিনা। এধরনের কিছু হলে কিনবেন না।


 

ব্যবহার বিধি জেনে নিন: প্রেশক্রিপশানে ঔষধের ব্যবহার বিধি লেখাই থাকে। তবুও আরেকবার ঔষধ বিক্রেতার নিকট থেকে জেনে নিন ঔষধটি কখন বা কতবার, খাবার আগে না পরে খেতে হবে।


 

শুধু রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শেই ঔষধ কিনুন: আজকাল দেখা যায় মেডিক্যাল পাস করা ছাড়াই কিছু অসাধু মানুষ বিভিন্ন ধরনের চিকিৎসা সেবা দিচ্ছে। এসব মানুষদের এড়িয়ে চলুন কারন তারা কিছু না বুঝে, না শুনে আপনাকে প্রেশক্রিপশান করে দিবে। এতে আপনার শরীরের বিভিন্ন ক্ষতি হতে পারে এমনকি জীবনও যেতে পারে। তাই শুধু রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শেই ঔষধ সেবন করুন। 


0 comments :

Post a Comment